পিস্তল দেখিয়ে ব্যাংক কর্মীর কাছ থেকে দুই লক্ষ টাকা নিয়ে পালালো দুই দুষ্কৃতী
দি নিউজ লায়ন ; বেসরকারি ব্যাংকের এক কর্মীকে বন্ধুক দেখিয়ে দুই লক্ষাধিক টাকা ছিনতাই,তদন্তে পুলিশ। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার ঠাকুরচক এলাকায়। জানা গিয়েছে মঙ্গলবার দুপুর নাগাদ বেলদা থানার ঠাকুরচক এলাকার কাছে পিস্তল দেখিয়ে বন্ধন ব্যাংকের এক কর্মীর কাছ থেকে প্রায় ২ লক্ষ টাকা ছিনতাই করে পালালো দুই দুষ্কৃতীরা।
ওই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।জানা গেছে মঙ্গলবার দুপুরে লোনের কালেকশনের টাকা নিয়ে ফিরছিলেন বেসরকারী ব্যাঙ্ক বন্ধন ব্যাঙ্কের কর্মী উত্তম দাস।এরপর বেলদা থানার ঠাকুরচকের কাছে তার বাইক আটকে বন্ধুক দেখিয়ে প্রায় ২ লক্ষ টাকা ছিনতাই করে নতুন প্রাইভেট কারে করে পালায় ২ দুষ্কৃতী।
কালো কাপড়ে মুখ ঢাকা থাকায় চিনতে পারা যায় নি বলে দাবি উত্তমের। ঘটনার তদন্তে নেমেছে বেলদা থানার পুলিশ। অন্যদিকে এই ঘটনায় যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়। বেলদা থানার পুলিশ অভিযোগ পাওয়ার পর ওই ঘটনার তদন্ত শুরু করেছে।

Post a Comment